ঢাকা, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

ময়মনসিংহে মুক্তাগাছায় শহীদ মিনার ভাঙচুর

ads

ময়মনসিংহে মুক্তাগাছা উপজেলার ১০ নম্বর খেরুয়াজানী ইউনিয়নের যাত্রাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভাষা শহীদদের স্মরণে নির্মিত শহীদ মিনার ভাঙচুর করেছে অজ্ঞাতরা। রবিবার (৩ জানুয়ারি) মধ্যরাতে শহীদ মিনারটি ভাঙচুর করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল-মুনসুর।


উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল-মুনসুর বলেন, ভোরে মুসল্লিরা নামাজ পড়তে মসজিদে গিয়ে দেখতে পান শহীদ মিনারটি ভাঙচুর করা হয়েছে। এ ঘটনাকে রাষ্ট্রের সার্বভৌমত্বের উপর হামলা উল্লেখ করে তিনি বলেন, দেশ বিরোধীরাই এ কাজ করেছে। কারা এ কাজ করতে পারে তাদের একটি তালিকা তৈরি করা হচ্ছে। থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। দ্রুত শহীদ মিনারটি মেরামতের জন্য কাজ শুরু করা হয়েছে।


স্কুলের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন হিরা বলেন, যারা শহীদ মিনার ভাঙচুর করেছে তারা দেশের ভালো চায় না। এটা একটা উস্কানিমূলক ঘটনা। আইনশৃঙ্খলা বাহিনী তৎপর হলেই অপরাধীরা ধরা পড়বে। গত বছরও এ শহীদ মিনারটি ভাঙচুর করা হয়েছিল। তখনও থানায় জিডি করা হয়েছিল।


ads
ads
ads

Our Facebook Page